দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অক্টোবরের শেষ ভাগে এসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। শুক্রবার (২৩ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে সাময়িকভাবে আংশিক মেঘের দেখা মিলতে পারে।
দিনের ও রাতের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এদিকে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও ২৩ অক্টোবরের পূর্বাভাসে দেশের সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথাই বলা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী আবহাওয়া বুলেটিনে নতুন তথ্য পাওয়া যেতে পারে।
/অ